সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর ও বালুসহ ৪১টি মাহিন্দ্রা ট্রাক্টর আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন নোয়াকোট বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সীমান্ত পিলার ১২৪৬/৫ এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের তথ্য পাওয়া যায়। খবর পেয়ে কালাসাদেক বিওপির নেতৃত্বে কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির সমন্বয়ে একাধিক টিম গঠন করে অভিযান চালানো হয়। প্রাথমিক অভিযানে ৩৪টি মাহিন্দ্রা ট্রাক্টর, প্রায় ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। আরও পড়ুন; রুপিতে জ্বালানি তেল কেনার চেষ্টা, শেওলা স্থলবন্দরে ভারতীয় ট্রাক জব্দ পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৪১টি ট্রাক্টর, ৬ জন আসামি এবং বিপুল পরিমাণ বালু-পাথর আটক করা হয়। বিজিবি জানায়, আটক করা ট্রাক্টর ও আসামিদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।