দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুত সিলেটবাসী। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে ঈদের দিন জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনটি শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। এখানে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। প্রধান ঈদগাহ ছাড়াও সিলেটের গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজার প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থানের সময়সূচি নিচে দেয়া হলো:হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ: সকাল সাড়ে ৮টায়।কুদরত উল্লাহ জামে মসজিদ: এখানে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়।হজরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ: সকাল ৮টায়।