বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন 'ডোরেমন'-এর নির্মাতা সুতোমু শিবায়ামা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।গত ৬ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান সুতোমু শিবায়ামা। মৃত্যুর খবরটি সম্প্রতি নিশ্চিত করেছে নির্মাতার প্রতিষ্ঠান অ্যানিমেশন স্টুডিও আজিয়াদো। সুতোমুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অ্যানিমেশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন সুতোমু। এ নির্মাতাকে জাপানের অ্যানিমেশন শিল্পে অন্যতম পথপ্রদর্শক মনে করা হয়। ক্যারিয়ারে ‘ডোরেমন’-এর পরিচালনা ছাড়াও তিনি সিরিয়াল ও সিনেমা পরিচালনার দায়িত্ব পালন করেছেন। আরও পড়ুন: ঈদে সিরিজ-সিনেমায় ভরপুর ওটিটি সুতোমু ১৯৬৩ সালে একটি খ্যাতনামা আনিমেশন প্রতিষ্ঠানে তার কর্মজীবন শুরু করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে বহু জনপ্রিয় অ্যানিমেশন উপহার দেন এবং একপর্যায়ে নিজেই স্টুডিও গড়ে তোলেন। আরও পড়ুন: প্রকাশ পেল ‘প্রিন্স’র নতুন গান অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজীবন সম্মাননা পান এ নির্মাতা। তার মৃত্যুতে দেশ ও আন্তর্জাতিক মহলে গভীর শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন মহল, ভক্ত ও শুভাকাঙক্ষীরা।