মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই নতুন সামরিক সমীকরণ গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় মিত্রদের শক্তিশালী করতে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের অস্ত্রচুক্তির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নোটিশ কংগ্রেসের কাছে পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এই বিশাল অস্ত্র চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হবে। আরও পড়ুন: ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ প্রতিবেদনে বলা হয়, চুক্তির সবচেয়ে বড় অংশ যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ঝুলিতে। ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের এই প্যাকেজে থাকছে উন্নত ড্রোন, নির্ভুল ক্ষেপণাস্ত্র, আধুনিক রাডার এবং এফ-১৬ যুদ্ধবিমান। এই সরঞ্জামগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াবে। চুক্তি অনুযায়ী, কুয়েত পাচ্ছে প্রায় ৮ বিলিয়ন ডলারের এয়ার ও মিসাইল ডিফেন্স রাডার সিস্টেম, যা ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরও পড়ুন: ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অন্যদিকে, জর্ডানের জন্য তুলনামূলক ছোট হলেও কৌশলগত সহায়তা বিমান ও গোলাবারুদ রক্ষণাবেক্ষণে ৭০ মিলিয়ন ডলার বরাদ্দ। এছাড়া, এই তিন দেশের জন্য আরও ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। তবে এগুলো আগে অনুমোদিত প্যাকেজের সমন্বয় বা সরাসরি বাণিজ্যিক বিক্রয় হওয়ায় কংগ্রেসকে জানানোর প্রয়োজন পড়েনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তথ্যসূত্র: এপি