বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার মা সুদর্শন মালহোত্রা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভির প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুদর্শন মালহোত্রা। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মনীশের মায়ের মৃত্যুর খবরে বিনোদন ও ফ্যাশন জগতে শোকের ছায়া নেমে এসেছে ৷ এদিন মনীশের পরিবারকে সমবেদনা জানাতে বলিউড তারকারা উপস্থিত হন ডিজাইনারের বাড়িতে। ঐশ্বরিয়া রায় বচ্চন-অভিষেক বচ্চন, করণ জোহর, কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান-নাতাশা দালাল, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুরকে শোকের দিন দেখা যায় মনীশের বাড়িতে। আরও ছিলেন অনন্যা লোহার, রাভিনা ট্যান্ডন, পরিণীতি চোপড়া-রাঘব চড্ডা, সোনালী বেন্দ্রে, জোয়া আখতার, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, রকুল প্রীতের মতো তারকারা। আরও পড়ুন: বলিউড কাঁপিয়ে ট্রেন্ডিংয়ে শীর্ষ তালিকায় শুভর ‘জ্যাজ সিটি’ মনীশের বাড়িতে সুদর্শন মালহোত্রাকে শেষ শ্রদ্ধা জানাতে তারকারা মনীশ মালহোত্রার বাড়িতে যান ও তার কঠিন সময়ে পাশে দাঁড়ান ৷ আজ শুক্রবার (২০ মার্চ) সকালে ভারতের মুম্বাইয়ে সান্তাক্রুজ পশ্চিমের শশ্মানে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার মা সুদর্শন মালহোত্রার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। আরও পড়ুন: মারা গেছেন 'ডোরেমন' নির্মাতা