ঈদে বাড়িতেই তৈরি করুন মালাই টোস্ট

ঈদ মানেই অতিথি আপ্যায়ন, পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। এই বিশেষ দিনে খাবারের মানে শুধু পেট ভরা নয় বরং অতিথিদের জন্য এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা তৈরি করাও। সাধারণ পোলাও, মাংস ও সুস্বাদু সেমাই তো সবারই প্রিয়, কিন্তু এবারের ঈদে ডেজার্টে কিছু নতুন আনতে চাইলে মালাই টোস্ট তৈরি করতে পারেন। মালাই টোস্ট হলো সেই ধরনের ডেজার্ট যা একবার খেলে মনে রাখার মতো। ভরপুর মালাই দিয়ে তৈরি হওয়ায়, প্রথম কামড়েই পাওয়া যায় অসাধারণ স্বাদ। মালাই টোস্টের সবচেয়ে বড় সুবিধা হলো এর উপকরণের তৈরি করা যায় এবং এটি ছোট-বড় সবাই পছন্দ করবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে মালাই টোস্ট তৈরি করবেন- উপকরণ১. দুধ ১ লিটার ২. গুঁড়া দুধ ১ কাপ ৩. চিনি ১ কাপ৪. পাউরুটি ৬ টুকরো৫. ঘি ৪ টেবিল চামচ৬. কিশমিশ কয়েকটি৭. পানি ২ কাপ ৮. কাজু বাদাম পরিমাণমতো প্রস্তুত প্রণালিপ্রথমে একটি পাত্রে দুধ ফুটিয়ে ঘন করে নিন। এরপর গুঁড়া দুধ ও আধা কাপ দুধ মিশিয়ে নিন এবং মিশ্রণটি ঘন হয়ে মালাই বা রাবড়ি মতো তৈরি করুন। এরপর অন্য একটি পাত্রে ১ কাপ পানিতে চিনি ফুটিয়ে পাঁচ মিনিট হালকা সিরা তৈরি করুন। পাউরুটির স্লাইসগুলো মাঝখান থেকে কেটে ঘি বা তেলে সোনালি ও মুচমুচে ভেজে নিন। ভাজা পাউরুটিগুলো গরম সিরায় কয়েক সেকেন্ড ডুবিয়ে তুলে নিন। এরপর এক টুকরো পাউরুটির ওপর ঘন মালাই দিন এবং অন্য টুকরো দিয়ে ঢেকে দিন। উপরে আরও কিছুটা মালাই দিয়ে কাঠবাদাম বা পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। আরও পড়ুন:ঈদে ঝটপট তৈরি করুন ডাবল লেয়ারের চকলেট বরফি ঈদে টেবিলে রাখুন গাজরের ক্ষীর সহজ উপায়ে তৈরি করুন ঈদের স্পেশাল রাইস পুডিং  এসএকেওয়াই