‘বিলেত রাজা’ দিয়ে বাজিমাত সিয়াম-নাটালিয়ার

নেটদুনিয়ায় সাড়া ফেলেছে ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘বিলেত রাজা’। ঈদের আমেজে তৈরি নতুন এ গানে ঢালিউড চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে পারফর্ম করে আলোচনায় বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।ধামাকা নাচ নির্ভর আইটেম গান ‘বিলেত রাজা’র গীতিকার জিএম আশরাফ। গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনিই। গানে কণ্ঠও দিয়েছেন। গায়কের সাথে ছিলেন সংগীতশিল্পী দোলা রহমান। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে আইটেম গানটি প্রকাশ পায় বৃহস্পতিবার (১৯ মার্চ)। মুক্তির ১ দিন পেরোতেই সাড়া ফেলেছে গানটি। সময় পেরোনোর সাথে সাথে বাড়তে শুরু করেছে এর ভিউ সংখ্যা। দর্শকপ্রিয়তায় বর্তমানে ‘বিলেত রাজা’র ৪৬৭ হাজার ভিউ সংখ্যা ছাড়িয়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত সিনেমা ‘রাক্ষস’ রোমান্স ও অ্যাকশন ঘরানার সিনেমা। এ সিনেমায় সিয়ামের সঙ্গে জুটি গড়েছেন কলকাতার সুস্মিতা  চট্টোপাধ্যায়। রয়েছেন বলিউড অভিনেতা শাতাফ ফিগার, ‘জিল্লু’ খ্যাত টালিউড অভিনেতা শ্যাম ভট্টাচার্য। আরও পড়ুন: বলিউড কাঁপিয়ে ট্রেন্ডিংয়ে শীর্ষ তালিকায় শুভর ‘জ্যাজ সিটি’ ‘রাক্ষস’ সিনেমা ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে। সিনেমাটি আগমীকাল শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আরও পড়ুন: ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার মা মারা গেছেন