সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। পৃথক সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বুধবার (১৮ মার্চ) সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কারের অনুমোদন দেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। বিষয়টি নিশ্চিত করেন মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব। বহিষ্কারাদেশে বলা হয়, নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সুহেল আহমদ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। একই Read More