বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ একদিন আগেই আদায় করেছেন শতাধিক নারী-পুরুষ। শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকার একটি বাড়ির আঙিনায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে আগত মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, বরং কোরআন ও হাদিসের আলোকে তারা এ দিন ঈদ উদযাপন করেন। আয়োজকদের দাবি, প্রায় দুই দশক ধরে Read More