বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় বৃহস্পতিবার রাতে পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে ৩৯টি ট্রাক্টর জব্দ করা হয় এবং ৫ জনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশে অভিযান চালানো হয়। এ সময় ৭ হাজার ঘনফুট পাথর, ২৩০ ঘনফুট বালু এবং পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়। আটককৃতরা হলেন— জাহাঙ্গীর গাজী (৩৮), মো. বিল্লাল (৩০), মো. মাসুক Read More