দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে।সালাহউদ্দিন আহমদ আরো বলেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করেন।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের এক সরকারি সফরে কক্সবাজার আসছেন আজ শুক্রবার।আরও পড়ুন: ঈদে ৩ দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবৃহস্পতিবার (১৮ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসানের পাঠানো সফর সূচিতে এ তথ্য জানানো হয়।সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) বিকেলে ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে সন্ধ্যা নাগাদ কক্সবাজার পৌঁছাবেন মন্ত্রী। কক্সবাজার পৌঁছে সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত ৯ টার পেকুয়ায় যাবেন, নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (২১ মার্চ) মন্ত্রী পেকুয়া সদরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজের পর তিনি নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।এরপর তৃতীয় দিন, ররিবার (২৩ মার্চ) দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারপর বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।