চলতি সপ্তাহে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইরান জাতীয় দলের তারকা ফুটবলার আজমুন। আর সেই ছবি-ই তার কাল হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এমন ছবি পোস্ট করায় জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে এই ফুটবলারকে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। কানাডা ও মেক্সিকোর সঙ্গে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, তারা আমেরিকাকে বয়কট করবে, বিশ্বকাপ নয়। টুর্নামেন্টের জন্য অবশ্য নিজেদের প্রস্তুতিও চালাচ্ছে ইরান জাতীয় ফুটবল দল। শেষ পর্যন্ত যদি বিশ্বকাপে ইরান অংশ নেয়, তাহলে দলের তারকা স্ট্রাইকার আজমুনকে পাবে না তারা। তার অনুপস্থিতি নিঃসন্দেহে দলের ওপর প্রভাব ফেলবে। ২০১৪ সালে ১৯ বছর বয়সে ইরান জাতীয় দলে অভিষেক হয় আজমুনের। ইরানের হয়ে এখন পর্যন্ত ৯১টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৫৭টি। ইরান জাতীয় দলের ইতিহাসে আজমুন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আরও পড়ুন: ইসরাইলি ফুটবলকে জরিমানা করল ফিফা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বায়ার লেভারকুজেন, জেনিত সেন্ট পিটার্সবার্গ ও এএস রোমায় খেলার অভিজ্ঞতা আছে আজমুনের। বর্তমানে তিনি খেলছেন আরব আমিরাতের ক্লাব শাবাবা আল-আহলিতে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন আজমুন। আর এতেই চটেছে ইরান সরকার। IRGC threatening Iran’s top national team star.The IRGC has threatened striker Sardar Azmoun after he posted photos with UAE leaders Mohammed bin Rashid Al Maktoum and Mohammed bin Zayed Al Nahyan.They warned of prosecution and possible asset seizure, framing the meeting… pic.twitter.com/xH5TYfn3Sb— The Iran Watcher (@TheIranWatcher) March 17, 2026 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজমুনের সেই ছবি বিতর্ক ও অসন্তোষের জন্ম দিয়েছে। ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে পরিচিত ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আজমুনকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। সংস্থাটি ইরান জাতীয় দলের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আজমুনকে আনুষ্ঠানিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজমুন পরবর্তীতে ছবিগুলো মুছে ফেললেও গত বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। দেশটির ফুটবল বিশ্লেষক মোহাম্মদ মিসাঘি আজমুনের এ কর্মকাণ্ডকে আনুগত্যহীনতা বা বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেন। আরও পড়ুন: ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা আজমুনের উদ্দেশ্যে মিসাঘি বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে, কোন সময়ে কেমন আচরণ করা উচিত সেই কাণ্ডজ্ঞান আপনার নেই। এসব মানুষের ক্ষেত্রে আমাদের রাখঢাক করার প্রয়োজন নেই। তাদের স্পষ্ট বলে দেওয়া উচিত যে তারা জাতীয় দলের জার্সি পরার যোগ্য নয়।’ ইরানের জাতীয় সংগীতের প্রতি সম্মান ও জার্সির মর্যাদার কথা উল্লেখ করে এই বিশ্লেষক আরও বলেন, ‘আমরা এ ধরনের মান-অভিমান বা শিশুতোষ আচরণ সহ্য করব না। জাতীয় দলে এমন খেলোয়াড় থাকা উচিত, যারা গর্বের সঙ্গে জাতীয় সংগীত গাইবে এবং ইরানের জার্সি পরার যোগ্যতা রাখবে।’ ৩১ বছর বয়সি আজমুন ইরানের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় ফুটবলারদের একজন। তার পেশাদার ক্লাব ক্যারিয়ার পুরোটাই গড়ে উঠেছে দেশের বাইরে। ইরানের হয়ে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও খেলেছেন আজমুন।