ঈদের নামাজ আদায় করতে দেওয়া হয়নি আল-আকসা মসজিদে

গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করতে দেওয়া হয়নি। শুক্রবার ফিলিস্তিনে ঈদের দিনে মসজিদটি বন্ধ করে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী।