ঈদের পর ঢাকাকে মশকমুক্ত, যানজটমুক্ত, আবর্জনামুক্ত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের পারস্পরিক সহযোগিতায় এলাকাভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।শুক্রবার (২০ মার্চ) দুপুরে হাজারীবাগ থানা বিএনপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও পড়ুন: ঢাকা শহরটাকে আমরা বাসযোগ্য রাখতে চাই: আব্দুস সালাম মশক নিধন, যানজট নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিতে হলে স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও জানান তিনি। এদিন ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিত প্রায় ২০০ জন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।