বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অটোরিকশা যাত্রীদের চেতনানাশক দিয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে কতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২০ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মেহরুন বেগম (৩৯) ও তার স্বামী এইচ এ মঈনুদ্দিন (৬৫) নগরীর মেন্দিবাগ থেকে সিএনজি অটোরিকশায় করে রিকাবীবাজার যাওয়ার পথে অজ্ঞাতনামা চারজন চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তাদেরকে অচেতন করে ফেলে। এরপর ১৪ আনা স্বর্ণের এক জোড়া কানের দুল যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা ও নগদ ২১ হাজার টাকা নিয়ে নিয়ে জালালাবাদ Read More