প্রতি বছরের মতো এবারও হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) পৌর ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে।প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার পৌরসভা সূত্রে জানা গেছে , প্রথম জামাতের ইমামতি করবেন দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা শাহাব উদ্দিন। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এ জামাতের ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সামছুজ। আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাততৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। এ জামাতের ইমামতি করবেন টাউন জামে মসজিদের সানি ঈমাম মাওলানা অকিল উদ্দিন।