বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন। তাদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় নগরীর একটি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রে আয়োজিত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিলেট’। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুরক্ষাহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি উল্লেখ করেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, Read More