ইসরাইলের আবাসিক বাড়ির মেঝেতে ইরানের অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র

২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনিসহ কয়েক’শ মানুষ নিহত হন। জবাবে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। সর্বশেষ হামলার পর ইসরাইলের রেহোভত শহরে একটি আবাসিক বাড়িতে অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে।স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের পাঠানো ছবিতে দেখা গেছে, রাজধানী তেল আবিব থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রেহোভতের একটি বাড়ির মেঝেতে বোমাটি পড়ে আছে।  হামলায় ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও বসার ঘরের তেমন কোনো ক্ষতি হয়নি।  আরও পড়ুন:ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এরপর ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী সংস্থার কর্মীরা বোমাটি পরীক্ষা করেছেন।  এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) বরাতে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তারা ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আঘাত করেছে। এর মধ্যে রয়েছে স্যাটেলাইট, রাডার ও প্রতিরক্ষা কেন্দ্র—যেগুলো দেশের কেন্দ্র, দক্ষিণ ও উত্তরাঞ্চলে অবস্থিত।  আরও পড়ুন:ইরানের হামলায় এলএনজির ক্ষয়ক্ষতি নিয়ে যা জানালো কাতার ইসরাইল ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি পরে স্পষ্ট করে জানায়, এটি রেহোভতের একটি আবাসিক ভবন ছিল। এছাড়াও, মাগেন ডেভিড অ্যাডমের একজন মুখপাত্র জানান, ওই বাসভবনে বসবাসকারী পরিবারটিকে প্যারামেডিকরা সফলভাবে উদ্ধার করেছে এবং তারা কেউই গুরুতর আহত হননি। সূত্র: স্কাই নিউজ