সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- ধ্বংসস্তূপে চাপা ঈদ আনন্দ, মধ্যপ্রাচ্যজুড়ে হাহাকার আর অনিশ্চয়তামধ্যপ্রাচ্যের আকাশজুড়ে আজ বারুদের গন্ধ। যে সময়ে উৎসবের আমেজে মেতে ওঠার কথা ছিল, সেই সময়ে লেবানন থেকে ফিলিস্তিন, কিংবা ইরান—সবখানেই চলছে বাঁচার লড়াই। শুক্রবার (২০ মার্চ) থেকে শুরু হওয়া এবারের ঈদুল ফিতর এ অঞ্চলের মানুষের কাছে আনন্দ নয়, বরং টিকে থাকার এক কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদেরপবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন। ইরানে শীর্ষ নেতারা নিহত, তাহলে দেশ চালাচ্ছে কে?ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির শাসনকাঠামোয় নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সম্প্রতি জাতীয় নিরাপত্তা সচিব আলী লারিজানি নিহত হওয়ার পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে— দেশটিকে আসলে এখন নেতৃত্ব দিচ্ছেন কে? যুদ্ধবিমান রাখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, অনুমতি দেয়নি শ্রীলঙ্কাইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে নিজেদের যুদ্ধবিমান মোতায়েন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সরাসরি তা প্রত্যাখ্যান করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। শুক্রবার (২০ মার্চ) শ্রীলঙ্কার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসি মুখপাত্র নিহতইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি নিহত হয়েছেন। চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগচেক প্রজাতন্ত্রে ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একটি গুপ্ত সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। দেশটির পুলিশ এই ঘটনার পেছনে কোনো ‘সন্ত্রাসবাদী যোগসূত্র’ আছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে। ইরান যুদ্ধ/ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করলো সুইজারল্যান্ডইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের জেরে ওয়াশিংটনের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। দেশটি তাদের নিরপেক্ষ নীতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নিয়েছে। ইরাকে ন্যাটোর মিশন স্থগিত, বাগদাদ ছাড়লো পশ্চিমা সেনারামধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবার ইরাকের নিরাপত্তা সমীকরণও বদলে দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ইরাকে নিজেদের মিশন স্থগিত করে বেশিরভাগ সেনা সরিয়ে নিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তেলের দাম ব্যারেলপ্রতি ১৮০ ডলার ছাড়াতে পারে: সৌদির শঙ্কাহরমুজ প্রণালিতে অস্থিরতা অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৮০ ডলার ছাড়াতে পারে বলে মনে করছে সৌদি আরব। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। পশ্চিমবঙ্গে গ্যাস সংকটে খাদ্যাভ্যাস বদলে ফেলছে মানুষ, ব্যবসাতেও ধসএকদিকে গ্যাস সিলিন্ডার পাওয়া নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে প্রতি সিলিন্ডারে অন্তত ৬০ রুপি দাম বৃদ্ধি—এই দুইয়ের ভয়াবহ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের মানুষের জীবনে। এর প্রভাবে অনেকেই খাদ্যাভ্যাস বদলে ফেলছেন, হোটেল-রেস্তোরাঁতেও কমে গেছে রান্নার পদ। এই সংকট থেকে কবে মুক্তি মিলবে, তা জানেন না কেউ। কেএএ/এএসএম