দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।ঈদের চাঁদ দেখার পর ভিডিও বার্তায় যা বললেন প্রধানমন্ত্রী রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত পড়তে ক্লিক করুন। রাজধানীর কোথায় কখন ঈদের জামাত ঢাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৯৯টি মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। এরইমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এসব জামাতকে ঘিরে সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ‘এখন থেকে পৃথিবীর কোথাও তোমরা নিরাপদ থাকবে না’, ইসরাইলি-মার্কিন কর্মকর্তাদের প্রতি ইরানের হুঁশিয়ারি তেহরানের শত্রুদের জন্য বিশ্বের কোনো ‘পার্ক, বিনোদন এলাকা ও পর্যটন কেন্দ্র’ আর নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ শুক্রবার (২০ মার্চ) দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি এ হুঁশিয়ারি দেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়েছেন। এইসঙ্গে বলেছেন, হরমুজ প্রণালী খুলে দিতে সাহায্য করা তাদের জন্য অনেক ‘সহজ’ ছিল। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঈদের পর ঢাকাকে মশা, যানজট ও আবর্জনামুক্ত করতে ডিএসসিসি’র নতুন পরিকল্পনা ঈদের পর ঢাকাকে মশকমুক্ত, যানজটমুক্ত, আবর্জনামুক্ত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের পারস্পরিক সহযোগিতায় এলাকাভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিস্তারিত পড়তে ক্লিক করুন। আল-আকসায় ঈদের নামাজ পড়তে বাধা, মুসল্লিদের ওপর হামলা মুসলিমদের প্রথম কিবলা ফিলিস্তিনের আল-আকসা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। মুসল্লিরা প্রবেশের চেষ্টা করলেও তাদের ওপর স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস হামলা করা হয়েছে। ইসরাইল বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। এশিয়া কাপের আদলে আসছে ‘ইউরো ন্যাশনস কাপ’! এশিয়া কাপের আদলে ইউরোপে নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড। ‘ইউরো নেশনস কাপ’ নামে প্রস্তাবিত এই আসর ২০২৭ সালেই মাঠে গড়াতে পারে বলে আশাবাদী সংস্থাটির চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস। বিস্তারিত পড়তে ক্লিক করুন।