রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মিরাজ ফকিরের মরদেহের সন্ধান পাওয়া গেছে। টানা ৪৯ ঘণ্টা খোঁজার পর বুড়িগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। শুক্রবার (২০ মার্চ) পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন। এদিন সন্ধ্যা পৌনে ৭টায় কেরানীগঞ্জ লবণের মিলের বুড়িগঙ্গা নদীর অংশ থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ। আব্দুল্লাহ আল-মামুন বলেন, আজ পৌনে ৭টার দিকে কেরানীগঞ্জ লবণের মিলের বুড়িগঙ্গা নদীর অংশ থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ। পরে নিহতের স্বজনরা মিরাজ ফকিরের পরিচয় নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে মিডফোর্ট হাসপাতালে। বুধবার বিকেল সাড়ে ৫টায় সদরঘাটে ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে ‘এমভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) নামে আরেকটি লঞ্চ ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া লঞ্চের সামনের অংশের আঘাতে অপেক্ষমাণ লঞ্চে থাকা এক যাত্রী পিষ্ট হন। এদের মধ্যে রুবা ফকির (২০) নামে এক নারী গুরুতর আহত হয়ে নদীতে পড়ে যান। কেআর/এমআরএম