সময় টিভির ঈদ আয়োজন

বরাবরের মতো এবারের ঈদুল ফিতরেও সময় টিভির টক শো সম্পাদকীয় সাজানো হয়েছে ভিন্নভাবে।ঈদের দিন রাতে অতিথি হিসেবে আসছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি। ঈদের দ্বিতীয় দিন থাকছেন সড়ক সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তৃতীয় দিনের অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। চতুর্থ দিন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারফানা। ঈদের পঞ্চম দিন থাকছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। ষষ্ঠ দিন থাকছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি। ঈদের সপ্তম দিনের অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আরও পড়ুন: চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ উপস্থাপনায় আছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও শান্তা জাহান। ঈদের বিশেষ সম্পাদকীয় প্রতিদিন রাত ১০টায় সময় টিভিতে প্রচার হবে।