মালয়েশিয়ায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কমিটি গঠন

মালয়েশিয়ায় প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে খাইরুল ইসলামকে (টুটুল) সভাপতি এবং এস কে সেন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া ডা. মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মাছুম মোল্লা, মো. শহিদ হোসেন খান, মো. জাকির হোসেন, আমিন সিকদার, রনি জাহান, রাতুল আহমেদ এবং মো. ইকবাল হোসেন। সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুব আলম শাহ, দাতু মো. সেলিম, এস এম মোয়াজ্জেম হোসেন নিপু, মাস্তাফিজ (মোস্তাক) এবং তালেব মোল্লা। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন—অর্থ সম্পাদক নুর আলম সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক জুবায়ের আলম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. কামাল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. উজ্জল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহিন, সাংস্কৃতিক সম্পাদক আবু হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো. শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুমন হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক কাজীয়া কামাল মুন্নি। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এস কে সেন্টু বলেন, মালয়েশিয়ায় বসবাসরত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, সংগঠনটি প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কার্যক্রম পরিচালনা করবে। এদিকে, নবনির্বাচিত সভাপতি খাইরুল ইসলাম (টুটুল) বলেন, প্রবাসে অবস্থান করলেও নিজের এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাস জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সংহতির কোনো বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতে কার্যকর ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সংগঠনটি শুধু প্রবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; দেশের মানুষের জন্যও বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে দুর্যোগকালীন সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় সমিতি সক্রিয় থাকবে। নবগঠিত এই কমিটি প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সংগঠনের নেতারা মনে করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রবাসে নিজেদের পরিচয় ও সংস্কৃতিকে আরও সুসংহত করা সম্ভব হবে এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। এদিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী ও সকল প্রবাসীদের এবং দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এমআরএম