২১ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

বিশ্বে প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ শনিবার, ২১ মার্চ ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১১৮৮ - জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।১৬১০ - রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।১৭৯১ - ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।১৮০১ - আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে।১৮২৯ - স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত।১৮৩৬ - কলকাতায় প্রথম গ্রন্থাগার(ক্যালকাটা পাবলিক লাইব্রেরি) স্থাপিত হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮৫৭ - টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।১৯১৭ - বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।১৯১৯ - সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।১৯৪৮ - রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তার উক্তির প্রতিবাদ জানায়।১৯৬৫ - মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেসোথো।১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র।১৯৭৫ - ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।১৯৭৭ - পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।১৯৮৫ - বাংলাদেশে গণভোট হয়।১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।১৯৯১ - কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত।২০০২ - বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস।২০০৬ - টুইটার প্রতিষ্ঠিত হয় ৷জন্ম ১৬০৯ - দ্বিতীয় কাজিমিয়ের্জ, পোল্যান্ডের রাজা।১৬৮৫ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।১৭৬৮ - জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ।১৮৬১ - শ্রীশচন্দ্র বসু প্রখ্যাত ভারতীয় বহুভাষাবিদ ও পণ্ডিত ব্যক্তিত্ব।১৮৮৪ - জর্জ ডেভিড বার্কফ,মার্কিন গণিতবিদ।১৮৮৭ - মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।১৯১৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৯৪৯ - শ্লাভোস্ জিজেক, স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং সংস্কৃতি সমালোচক।১৯৫৫ - বব বেন্নেট আমেরিকান গায়ক, গীতিকার।১৯৬১ - লোথার ম্যাথেয়াস, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড়১৯৭৮ - রাণী মুখার্জী, ভারতীয় অভিনেত্রী।১৯৮৫ -আশেক ইলাহী চৌধুরী আইমন, বাংলাদেশ চট্টগ্রাম, আর্ট শিল্পীমৃত্যু ১৬৭৬ - হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।২০০৩ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক,বাংলা সাহিত্যের ইতিহাসকার, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি।(জ.০৩/০৬/১৯২০)২০২৩ - একুশে পদকপ্রাপ্ত ও টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের ভাস্কর শামীম শিকদার।