ঈদের সকাল মানেই একটু বিশেষ, একটু মজাদার আয়োজন। পরিবারের সাথে উপভোগ করার জন্য ঈদের দিন তৈরি করতে পারেন ৩টি সুস্বাদু ও জনপ্রিয় খাবার—১. শাহী সেমাই: ঈদের সকালে সবচেয়ে ক্লাসিক ও জনপ্রিয় খাবার।যা লাগবে: সেমাই, দুধ, চিনি, ঘি, এলাচ, কিসমিস, কাজুবাদাম।কেন খাবেন: মিষ্টি স্বাদে দিনটা শুরু হবে। সহজে হজম হয়।আরও পড়ুন: সেহরির পর রোজা রেখে গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী করবেন? ২. লুচি ও আলুর দম: বাংলার ঐতিহ্যবাহী জমজমাট সকালের খাবার।যা লাগবে: ময়দা (লুচির জন্য), আলু, পেঁয়াজ, মসলা।কেন খাবেন: গরম গরম লুচি আর ঝাল আলুর দম অসাধারণ কম্বিনেশন অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট। আরও পড়ুন: ঈদের ছুটিতে ৫ উপায়ে সতর্ক থাকবেন হার্টের রোগীরা ৩. চিকেন রোস্ট ও পরোটা: ঈদের দিনে একটু রিচ খাবার হলে তো জমেই যায়।যা লাগবে: মুরগি, দই, পেঁয়াজ, আদা-রসুন, গরম মসলা, পরোটা।কেন খাবেন: পুষ্টিকর ও পেট ভরানো উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেয়।