জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা এখনও বাস্তবায়ন হয়নি, সকলে মিলে সেই চেতনা বাস্তবায়নে কাজ করতে হবে।শনিবার (২১ মার্চ) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের মতো দেশগুলোকে অর্থনৈতিক বিড়ম্বনায় পড়তে হতে পারে। আল্লাহ কাছে দোয়া করি এই যুদ্ধ যেন দ্রুত শেষ হয়ে যায়। মুক্তিযুদ্ধের চেতনা এখনও বাস্তবায়ন হয়নি, সকলে মিলে সেই চেতনা বাস্তবায়নে কাজ করতে হবে। আরও পড়ুন: জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এদিকে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেছেন। সেখানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুতবা। এছাড়াও রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।