প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরিফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (২০ মার্চ) টেলিফোন আলাপে দুই নেতা ঈদুল ফিতরের শুভেচ্ছা বি‌নিময় ক‌রে‌ছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়। পোস্টে বলা হয়, দুই দেশের মধ্যে ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়ে তারেক রহমানকে আশ্বস্ত করেন। আরও পড়ুন: প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এবং মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করার আহ্বান জানান। আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন উদ্দেশ্য পূরণে আগামী দিনগুলিতে একযোগে কাজ করার ব্যাপারে উভয় নেতা আগ্রহ প্রকাশ করেছেন।