ঈদের দিন আমরা একে অপরকে ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানিয়ে থাকি। ঈদ মোবারক। আরবিতে عيد مبارك। এটি আমরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলে থাকি। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পরস্পরকে শুভেচ্ছা জানাতে এই শব্দ ব্যবহার করা হয়।ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি বা উদযাপন ও উচ্ছ্বাস। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময় ও বরকতপূর্ণ। সুতরাং ঈদ মোবারকের অর্থ হলো- ঈদ কল্যাণময় হোক। অথবা আনন্দ উদযাপন কল্যাণজনক হোক। আমাদের দেশে ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এই প্রচলনটা বেশ সুন্দর ও মানানসই। তবে সালামের আগেই ‘ঈদ মোবারক’ বলা উচিত নয়। কারণে এভাবে শুভেচ্ছা বিনিময় করতে গেলে-- আগে সালাম জানানোর আমলটুকু হয় না। আরও পড়ুন: মসজিদে হারামে ঈদুল ফিতর নামাজের ইমামতি করবেন যিনিঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। আর ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি হলো— এ দোয়া পাঠ করা: تقبل الله منا ومنكم (উচ্চারণ: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।) অর্থ: আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন। ওয়াসিলা (রা.) বলেন, আমি রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম। আমি বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’ (বায়হাকি, হাদিস: ৩/৪৪৬) হাদিস শরিফে এসেছে- জুবাইর ইবনু নুফাইর (রা.) বর্ণিত, তিনি বলেন, নবীজি (সা.)-এর সাহাবোয়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম’ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক। (ফাতহুল কাদির, খণ্ড : ০২, পৃষ্ঠা : ৫১৭)