বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা দোয়া অনুষ্ঠিত হয়েছে। সমাজ হোক মানবিক ও ন্যায়ভিত্তিক, রাষ্ট্র হোক সবার। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি আর কল্যাণ। বায়তুল মোকাররমে ঈদের জামাতে অংশ নিয়ে এমন কামনা মুসল্লিদের।শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হয় ঈদুল ফিতরের প্রথম জামাত৷ প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। প্রথম জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে শেষ জামাত।প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে মুক্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। আরও পড়ুন: বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢলরমজানজুড়ে যে সংযম আর ত্যাগের শিক্ষা মানুষ অর্জন করেছে ঈদুল ফিতর সেই ভ্রাতৃত্বের বোধকে আরও শাণিত করবে এমন আশা মুসল্লিদের। সুখ, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা।