ঈদের দিন আকাশ মেঘলা। হঠাৎ নামল বৃষ্টি। এই বৃষ্টি মুখর ঈদের দিনেও ঘুরতে বা আত্মীয়দের বাসায় যেতে চাইলে একটু বাড়তি প্রস্তুতি নিলেই আরামদায়ক ও ঝামেলামুক্ত থাকা যায়।চলুন দেখে নেয়া যাক ৫টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি—১. ছাতা বা রেইনকোট রাখুন: হালকা বৃষ্টি হলেও হঠাৎ জোরে নামতে পারে। একটি ভালো মানের ছাতা বা স্টাইলিশ রেইনকোট সঙ্গে রাখুনপোশাক ভিজে যাওয়ার ঝুঁকি কমবে। আরও পড়ুন: ঈদে নতুন সাজে রংপুরের অর্ধশতাধিক বিনোদন কেন্দ্র২. সঠিক জুতা নির্বাচন: ঈদের সাজের সাথে মিলিয়ে জুতা বাছলেও নিরাপত্তা জরুরি। স্লিপ-প্রুফ স্যান্ডেল বা জুতা পরুন। পানি জমা রাস্তায় পা পিছলে পড়ার ঝুঁকি কমবে।৩. অতিরিক্ত কাপড় বা ওড়না: ভিজে গেলে যেন সমস্যা না হয়। হালকা একটি কাপড়/ওড়না ব্যাগে রাখুন। প্রয়োজনে দ্রুত বদলে নিতে পারবেন।৪. মোবাইল ও প্রয়োজনীয় জিনিস সুরক্ষিত রাখুন: বৃষ্টিতে সবচেয়ে ঝুঁকিতে থাকে ইলেকট্রনিক জিনিস। ওয়াটারপ্রুফ ব্যাগ বা পলিথিন ব্যবহার করুন। মানিব্যাগ, ফোন শুকনো রাখুন। আরও পড়ুন: ঈদের ছুটিতে কক্সবাজারে যেখানে ঘুরবেন, যা যা দেখবেন৫. যাতায়াত পরিকল্পনা আগে করুন: বৃষ্টিতে যানজট বা সমস্যা বাড়তে পারে। আগে থেকেই রুট ও যানবাহন ঠিক করুন। প্রয়োজনে একটু আগে বের হন।