এআই ব্যবহারে কাজ কমছে না, বরং চাপ বাড়ছে

যুক্তরাজ্যে দুই হাজার প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন কর্মীর একজনের মতে চ্যাটজিপিটির মতো এআইভিত্তিক টুল ব্যবহারের ফলে তাঁদের কাজের চাপ বেড়েছে। অনেকের ধারণা, এসব প্রযুক্তি ব্যবহারের ফলে নিয়োগকর্তাদের প্রত্যাশা বেড়েছে এবং কর্মীদের কাছ থেকে আগের তুলনায় বেশি কাজ আদায়ের প্রবণতা তৈরি হয়েছে।