গোর-এ-শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত সম্পন্ন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ এবং উৎসবমুখর পরিবেশে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই বিশাল জামাতে লাখো মুসল্লির ঢল নামে, যা এক অনন্য দৃশ্যের জন্ম দেয়।