কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের ১৯৯তম ঈদ জামাত। লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে সকাল ১০টায় শুরু হয় নামাজ। ভোর থেকেই নরসুন্দা নদীর তীরের এই ঈদগাহমুখী সব রাস্তা ভরে যায় মুসল্লিতে। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দুই শতকের ঐতিহ্য ধরে রেখে আবারও জনসমুদ্রে পরিণত হয় শোলাকিয়া ঈদগাহ মাঠ। জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ... বিস্তারিত