চট্টগ্রাম নগরজুড়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে গভীর ধর্মীয় আবহ ও আনন্দঘন পরিবেশে। শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নামাজ শেষে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মাধ্যমে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র।