ঈদের আনন্দ আর সন্তানের জন্মদিনের খুশি একসঙ্গে উপভোগ করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে খুশির বার্তা দিয়েছেন অভিনেতা।শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ শনিবার (২১ মার্চ)। এদিন ৬ বছরে পা রাখলো ছোট্ট বীর। বিশেষ দিনটিতে ভেরিফায়েড ফেসবুকে শাকিব খান ছোট ছেলে বীরের সঙ্গে একটি ছবি আপলোড করেছেন। ক্যাপশনে লিখেছেন,শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। আল্লাহ তোমাকে সবসময় বরকত দিন এবং সুখী রাখুন। ঈদ মোবারক। শাকিব এ পোস্টে ভালোবাসা ও ঈদের ইমোজি জুড়ে দিয়েছেন। নায়কের এ আবেগী বার্তায় অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। আরও পড়ুন: ঈদে ফেসবুকে যে বার্তা দিলেন শাকিব খান প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই ভালোবেসে বিয়ে করেন ঢালিউডের দুই উজ্জ্বল নক্ষত্র শাকিব খান ও শবনম বুবলী। ২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। বর্তমানে আবারও মা হতে চলেছেন ঢালিউডের এ জনপ্রিয় নায়িকা। আরও পড়ুন: জিতের নতুন সিনেমার টিজার প্রকাশ্যে