প্রধানমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। শনিবার (২১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারা একে একে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। কেএইচ/বিএ