যুদ্ধবিধ্বস্ত জনপদের জন্য ময়মনসিংহের ঈদ জামাতে শান্তি কামনা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন মুফতি আব্দুল্লাহ আল মামুন।প্রধান এ জামাতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে নগরী ও আশপাশ এলাকার প্রায় অর্ধলাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।ঈদের দিন সকাল থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহ মাঠে সমবেত হতে থাকেন। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত জনপদে শান্তি প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করা হয়। মোনাজাতে দেশবাসীর সুখ-শান্তি এবং সব বিপদ-আপদ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি ময়মনসিংহ সিটির পরিচ্ছন্নতাকর্মীরানামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এসময় পুরো ঈদগাহ মাঠে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ, সৃষ্টি হয় পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের অনন্য দৃশ্য।একই ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আতিকুল ইসলাম।