নাটোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঈদের জামাত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিতে মুসল্লিরা ছাতা নিয়ে বিভিন্ন মহল্লা থেকে দলে দলে ঈদগাহ মাঠে আসেন।