ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জে আবারও হামলা হয়েছে। যুদ্ধের প্রথম সপ্তাহেও এটি আক্রান্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্র অনুযায়ী বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।শনিবার (২১ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।ইরানের পরমাণু শক্তি সংস্থা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অপরাধমূলক হামলা’র অংশ হিসেবে নাতাঞ্জে অবস্থিত শহীদ আহমাদি রোশান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। আরও পড়ুন:ঈদের দিন ভোরে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান এতে আরও বলা হয়, শনিবারের এই হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিসহ আন্তর্জাতিক আইন ও প্রতিশ্রুতি লঙ্ঘন করে।তেহরান থেকে ২২০ কিলোমিটার (১৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত পারমাণবিক স্থাপনাটি ২০২৫ সালের জুন মাসেও হামলার শিকার হয়েছিল। সে সময় ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে ইসরাইলি বিমান হামলার এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হয়।এদিকে, প্রতিবেদন বলছে, তিন সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরাইল জানিয়েছে, শনিবার ভোরেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। অন্যদিকে, সৌদি আরব বলেছে যে তারা দেশটির পূর্বাঞ্চলে—যেখানে বড় বড় তেল স্থাপনা রয়েছে—মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২০টি ড্রোন ভূপাতিত করেছে। আরও পড়ুন:ইসরাইলের আবাসিক বাড়ির মেঝেতে ইরানের অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। এরপর থেকে চলমান যুদ্ধে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও ইসরাইলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে এর জবাব দিচ্ছে।