ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ আনন্দের:  ত্রাণমন্ত্রী

জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু।নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।এ সময়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি জানান, হাসিনার সরকারের পতনের পর এবারের ঈদ বেশি আনন্দের। আরও পড়ুন: কারামুক্তির পরপরই জেলগেটে ফের গ্রেফতার ইউপি চেয়ারম্যানতিনি আরও জানান, আলোকিত লালমনিরহাট গড়তে যে পদক্ষেপ নেয়া দরকার আমি সেটি করব। জনগণ আমার ওপর আস্থা রেখেছে, আমি তাদের জন্য কাজ করব। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।