আগামী জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এক প্রতিবেদনে জানিয়ছে লজিস্টিক সমস্যা আর আর্থিক সীমাবদ্ধতার কারণ দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আয়ারল্যান্ড। আগামী গ্রীষ্মের জন্য নিজেদের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সেখানে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের নাম থাকলেও নেই বাংলাদেশ। অথচ জুলাই-আগস্টে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় তহবিলের অভাবেই তারা সিরিজটি আয়োজন করতে পারছে না। তবে বাংলাদেশকে বাদ দিলেও নিউজিল্যান্ডের সঙ্গে একটি চারদিনের টেস্ট এবং ভারতের বিপক্ষে জুনে দুটি টি-টোয়েন্টি খেলার সূচি ঠিক রেখেছে তারা। এমনকি বাংলাদেশের সিরিজটি বাতিল করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংখ্যাও বাড়িয়ে নিয়েছে আইরিশরা। এসকেডি/এমএস