রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ উদ্দীপনার মধ্য দিযে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে ।শনিবার সকালে শহরের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় শহরের কোর্ট বিল্ডিং মাঠে।এক মাস সিয়াম সাধনার পর মানুষ ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। রাঙ্গামাটি শহরে কেন্দ্রীয় ঈদগাহ্সহ সাতটি মাঠে ঈদের জামাতে আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যেখানে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহসহ বিশ্ববাসী শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।মুসল্লিরা বলেন, ‘এক মাস রোজা পালনের পর আজ সকলে এক সাথে ঈদের নামাজ আদায় করলাম। আমরা চাই দেশে প্রত্যেকে এই রমজান মাসের মতো নিয়মতান্ত্রিক জীবন পরিচালনা করতে পারি। সব প্রকার হিংসা ভেদাভেদ ভুলে সত্য, ন্যায় ও পরোপকারে নিজেকে নিয়োজিত করতে পারি।’আরও পড়ুন: দুস্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্যমন্ত্রীররাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটিবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। রাঙ্গামাটিতে বসবাসকারী সব ধর্ম বর্ণের মানুষ শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্য নিয়ে বসবাস করবে। আমরা চাই পার্বত্য এই জনপদের মানুষ একজনের আরেক জনের কল্যাণে কাজ করুক, সম্প্রীতি আর ভালোবাসা নিয়ে বসবাস করুক, আমাদের বন্ধটা হোক আত্মার বন্ধন আজকের এই পবিত্র দিনে এটাই আমাদের প্রত্যাশা।’জেলার সব উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।