চুয়াডাঙ্গায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে সুরুজ আলী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।শনিবার (২১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত সুরুজ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার স্বাপন আলী ছেলে।আহত দুজন হলেন - হাজরাহাটি গ্রামের পটলা পীরের ছেলে ইন্তাদুল (৫৫) ও শ্মশানঘাট পাড়ার হৃদয় হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতের পিলার সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সুরুজ আলী মারা যান। আহত দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সুরুজ মারা গেছেন। আহত দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুন রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।