সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া কানাইখালী এলাকায় তিন গ্রামবাসীর মধ্যে হাওরের বাঁধ কেটে দেয়া নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামবাসীর সঙ্গে হাওড়ের বাঁধ কেটে দেয়া নিয়ে সেলিমগঞ্জ কালাগুজাসহ ৪ টি গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আরও পড়ুন: সুনামগঞ্জে ফসলি জমির মাটি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে কৃষকদের!জামালগঞ্জ থানার এসআই সুব্রত দাস বলেন, বাঁধ কাটা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।