সময় টিভির ৫ দিনব্যাপী ঈদের বিশেষ আয়োজন ‘খেলার তারা’

বরাবরের মতো এবারও ঈদুল ফিতরে সময় টিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মধ্যে অন্যতম একটি ঈদ অনুষ্ঠান ‘খেলার তারা’।ঈদুল ফিতরে পাঁচ দিন জুড়ে সময় টিভির বিশেষ ঈদ অনুষ্ঠান ‘খেলার তারা’ সম্প্রচারিত হচ্ছে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন দেশের শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্বরা। ঈদের দিন প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় পর্বে থাকছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার মো. রফিক। তৃতীয় দিনের অতিথি জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। চতুর্থ দিন অতিথি হয়ে আসছেন জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সোবহানা মোস্তারি। ঈদের পঞ্চম দিন অর্থাৎ শেষ পর্বে অতিথি রয়েছেন ক্রিকেটার জিশান আলম। আরও পড়ুন: সময় টিভির ঈদ আয়োজন সময় টিভির পর্দায় প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ১২টা ৩০ মিনিটে ঈদুল ফিতরের বিশেষ আয়োজন ‘খেলার তারা’ প্রচার হবে। আরও পড়ুন: তামিল স্টাইলে ‘প্রিন্স’ ধামাকায় যে বার্তা দিলেন শাকিব