ঈদের দিন নীলার বিয়ের খবর

বলা যায় একেবারে চুপিচুপি বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। শুধু তাই নয়, ঈদ পর্যন্ত সেখবর লুকিয়েও রেখেছিলেন তিনি। হয়তো ভেবে রেখেছিলেন, ঈদের আনন্দের ক্ষণে সবাইকে জানাবেন সেটি। আজ (২১ মার্চ) শনিবার ঈদের দিন দুপুরে ফেসবুকে বিয়ের খবর জানিয়েছেন নীলা। বরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’ ওই পোস্টে নীলা আরও লিখেছেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’ লাক্স তারকা নীলাঞ্জনা নীলার চলচ্চিত্রে অভিষেক ‘গহীন বালুচর’ দিয়ে। ছবিটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। সাত বছর পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফেরেন তিনি। আরএমডি