মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের যাত্রী স্কুলছাত্র শাহাদাত খলিফা (১৭) নামে ক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত খলিফা শিবচর উপজেলা দ্বিতীয়া খণ্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে ও দ্বিতীয়া খণ্ড নুর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঈদের নামাজ শেষে ভ্যানযোগে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় শাহাদাত খলিফা। দুপুরে সীমানা এলাকায় আসলে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাদের বহনকারী ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে শাহাদাতসহ আহত হয় তিনজন। আরও পড়ুন: মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০স্থানীয়রা শাহাদাতসহ বাকি আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে। আর পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।