নাটোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় মো. লাম (১৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছে। শনিবার বিকেলে শহরের হরিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মো. লাম (১৫) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সিরাজনগর গ্রামের আজাদ মিয়ার ছেলে। নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিকেলে নাটোর-ঢাকা মহাসড়কের বড় হরিশপুর এলাকায় একটি বিকল ট্রাককে অন্য একটি ট্রাক টেনে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সামনের ট্রাকের হেলপার মো. লাম ট্রাকের উপরের বাম্পার থেকে নিচে পড়ে যায়। আরও পড়ুন: নাটোরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, পুলিশ সদস্য আহতএতে তিনি দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। লামের মরদেহ উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।