পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ উদযাপন

ঈদের জামাত ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম ঈদ উদযাপন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু, এবং জুবাইদার বোন শাহিনা জামান। এছাড়া বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম ও ছোট ভাই শামীম ইস্কান্দার এবং তাদের পরিবারের সদস্যরা। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন এবং তাদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করেছেন। এর আগে, প্রধানমন্ত্রী তার পরিবারের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে শেরে বাংলা নগরে যান এবং সেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। কেএইচ/জেএইচ