ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবড়িয়া ইউনিয়নের রাওতাইল এলাকায় আলমসাধু (নসিমন) গাড়ি থেকে ছিটকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।শনিবার বিকেল ৩টার দিকে জোহান ড্রিম ভ্যালি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত গফুর (১৬) হরিণাকুন্ডু উপজেলার ভায়না এলাকার বাগআছড়া গ্রামের ফারুখ হোসেনের ছেলে।স্থানীয়রা জানায়, ঈদের আনন্দে ঘোরাঘুরির জন্য গফুরসহ কয়েকজন বন্ধু মিলে একটি আলমসাধু গাড়ি ভাড়া করে বের হয়। তারা রাওতাইল এলাকায় পৌঁছালে হঠাৎ গফুর চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: ঝিনাইদহে নসিমন-কাভার্ডভ্যান সংঘর্ষে ব্যবসায়ী নিহতঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফিন বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।